ডাবের ৩ রেসিপি
ডাব-তোকমার শরবত:
ডাবের পানি গ্লাসে ঢেলে নিন। ডাবের ভেতরের অংশে থাকা শাঁস চামচ দিয়ে আঁচড়ে বের করে মিশিয়ে নিন পানির সঙ্গে। এক চিমটি লবণ ও ভিজিয়ে রাখা তোকমা মিশিয়ে পরিবেশন করুন।
ডাবের পুডিং:
৫ গ্রাম চায়না গ্রাস ১ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। সাধারণত বাজারে ১০ গ্রামের প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে অর্ধেক অংশ নিয়ে টুকরো করে নিতে হবে।
একটি পাত্রে আড়াই কাপ ডাবের পানি নিয়ে চুলায় বসান। বুদবুদ উঠতে শুরু করলে পানিসহ চায়না গ্রাস দিয়ে দিন। চায়না গ্রাস না গলা পর্যন্ত নাড়তে থাকুন। গলে যাওয়ার পর স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে নিন। ৫ মিনিট জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন। যে পাত্রে পুডিং জমাবেন সেখানে ঢেলে নিন ডাবের পানি। কুচি করে রাখা ডাবের নরম শাঁসগুলো ছড়িয়ে দিন পানির মধ্যে। মিশ্রণটি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। ৪ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে ঢেলে নিন পুডিং। পছন্দমতো আকৃতিতে কেটে পরিবেশন করুন।
ডাব-লেবুর শরবত:
দুটো বড় আকারের ডাব থেকে পানি বের করে নিন। ডাবের ভেতরে থাকা শাঁস বের করে ছোট টুকরা করে কেটে নিন। ডাবের পানির সঙ্গে স্বাদ মতো লেবুর রস, চিনি, এক চিমটি লবণ ও ১ চিমটি এলাচ গুঁড়া মিশিয়ে নিন। কেটে রাখা ডাবের শাঁস মিশিয়ে পরিবেশন করুন শরবত।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।