ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (১)
হযরত খোলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত খিলাফত মুবারককালে সারা বিশ্বজুড়ে মুসলমান বিজয়ের বীরোচিত উপাখ্যান রচনা করে সম্মানিত খিলাফত মুবারক উনার সীমানা সারা পৃথিবীতেই বিস্তৃত করেন। বিশ্ববাসী মুসলমানদের তাক্বত, প্রতিপত্তি এবং ইনসাফ মুবারক সম্পর্কে অবগত হয়। দলে দলে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করতে থাকেন।
বিশ্বব্যাপী সম্মানিত খিলাফত মুবারক উনার বিজিত অঞ্চলসমূহের গভর্নর এবং দায়িত্বশীলদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছিলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তৎকালীন সম্মানিত খিলাফত উনার সৈনিকগণ পবিত্র জিহাদ উনার মহাদায়িত্ব পালনের সাথে সাথে পত্র বহন ও পৌঁছানোর দায়িত্বও সমানভাবে পালন করতেন।
খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার কাছে বিভিন্ন অঞ্চলে যুদ্ধরত মুসলমান সেনাপতিদের পক্ষ থেকে নিয়মিত চিঠি আসতো। যুদ্ধের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে তিনি সবসময় উনাদের সাথে যোগাযোগ রক্ষা করতেন। বরং প্রতিটি পদক্ষেপ ও ঘটনা সম্মানিত খিলাফত উনার মূল উনাকে জানানোর জন্য উদ্বুদ্ধ করতেন। যেন তারা একাকীত্ব বোধ না করেন, সবসময় খলীফা এবং মুসলিম বিশ্ব উনাদের পাশে আছে, উনাদের বিজয়াভিযান ও দুঃখ কষ্ট উনাদের সাথে ভাগ করে নিয়েছে এই ধারণা যেন সবসময় উনাদের হৃদয়ে বদ্ধমূল থাকে। তা ছাড়া সমযোপযোগী পদক্ষেপ গ্রহণ এবং প্রতিকূল অবস্থায় সাহায্য প্রেরণ যেন সম্ভব হয়, যোগাযোগ রক্ষার পেছনে সেটিও ছিলো উনার অন্যতম উদ্দেশ্য।
পরবর্তীতে হযরত আমীরে মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদ ও বিধি প্রণয়ন করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো সম্মানিত খিলাফত উনার প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করা। আর এভাবেই তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ডাক ও যোগাযোগ ব্যবস্থার গোড়াপত্তন করেন। এর জন্য স্বতন্ত্র কার্যালয় প্রতিষ্ঠা করে রোম ও পারস্য থেকে সুদক্ষ কর্মী নিয়ে আসেন।
এরপর উমাইয়া শাসনামলে উমাইয়া শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ান ডাকবিভাগের উন্নতি করে তাতে নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করেন। ফলে সম্মানিত ইসলামী সালতানাতের জন্য তা আরও কার্যকরী ও ফলপ্রসূ হয়। এর মধ্যে ছিলো প্রতিটি ভূখন্ডের জন্য সীমা নির্ধারণ করা এবং দামেশক থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত বিস্তৃত স্বতন্ত্র চারটি পথ তৈরি করা। মারওয়ান দিন-রাতের যেকোনো সময় পত্রবাহক এলে দরবারকক্ষে ঢুকতে কোনো প্রকার বাধা না দিতে প্রধান প্রহরীকে আদেশ দেন।
উমাইয়া শাসক ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে অর্থনৈতিক ও নাগরিক উন্নয়নের অগ্রযাত্রায় ডাক ও যোগাযোগ ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারিত হয়। বিপুল পরিমাণ উট ও ঘোড়া বরাদ্দ করা হয় এ কাজের জন্য। সালতানাতজুড়ে অনেকগুলো ডাকপয়েন্ট স্থাপন করা হয়। এমনকি কনস্ট্যান্টিনোপল (বর্তমান তুরস্কের রাজধানী ইস্তানবুল) থেকে দামেশক পর্যন্ত দীর্ঘ পথে দায়িত্বরত বাহনগুলোতে উন্নত কাপড়ের আবরণ পড়ানো হয়।
তবে ডাকবিভাগের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছিলেন বিখ্যাত শাসক হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি তিনি। ডাকপয়েন্টগুলোর সম্প্রসারণ, বিশ্রামাগার তৈরি, এ কাজের জন্য ব্যবহৃত প্রতিটি সড়কে বাহনের পানের জন্য পানির হাউজ এবং খাদ্যশালা স্থাপন করেন। তিনি ঘোষণা করে দেন, এই বাহনগুলো কেবল যেন মুসলমানদের সেবায় এবং পত্র বহনের কাজে ব্যবহৃত হয়। কারণ বাহনগুলো ছিলো বাইতুল মালের সম্পদ।
একবার তিনি উনার এক কর্মীকে তার এলাকা থেকে মধু নিয়ে আসতে বলেন। ওই ব্যক্তি ডাকবাহনের পিঠে করে সেই মধু নিয়ে আসে। তিনি জিজ্ঞানা করেন, তুমি কিভাবে মধু নিয়ে এসেছো? সেই কর্মী উত্তর দিলেন, ডাকবাহনের পিঠে করে। এ কথা তিনি ওই মধু বিক্রি করে তার মূল্য দরিদ্র মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন এবং বললেন যে, তুমি বাইতুল মালের সম্পদ আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করে মধু নিয়ে এসেছো। তাই এই মধু আমার জন্য খাওয়া হালাল হবে না। সুবহানাল্লাহ!
-মুহম্মদ শাহজালাল।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার…
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭)
ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)
উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা…
আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল…
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা…
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩)
এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ…
অসংখ্য মুসলমানদের রক্তে যখন ভিজেছিলো বসনিয়ার মাটি (২য় পর্ব)
মুসলমানদের ওপর সার্বদের বর্বরতা: ১৯৯২ সালের মাঝামাঝি সার্ব সন্ত্রাসীরা বসনিয়ার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে ন…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।