ডলার সংকটের প্রভাব, ভোগ্যপণ্যের এলসি কমেছে ৪৪ শতাংশ
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
প্রকট ডলার সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের আমদানিতে। ডলারের অভাবে ভোগ্যপণ্যের আমদানিকারকরা চহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না। এতে এসব পণ্যের আমদানি যেমন কমেছে, তেমনই কমেছে এলসি খোলা। গত অর্থবছরের জুলাই-নভেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে নিত্যপণ্যের এলসি খোলা কমেছে ৪৪ শতাংশ। একই সঙ্গে আমদানি কমেছে ২৬.২৭ শতাংশ। এর মধ্যে রোজানির্ভর পণ্যও রয়েছে।
সূত্র জানায়, রোজা শুরুর মাত্র দুই মাস বাকি। এসব পণ্যের কাঁচামাল দেশে এনে পণ্য তৈরি করে বাজারে দিতে দেড় থেকে দুই মাস সময় লাগে। এছাড়া তৈরি পণ্য দেশে আনতে হয় রোজার শুরুর ১৫ দিন থেকে এক মাস আগে। যে কারণে রোজানির্ভর পণ্যের এলসি খোলার হার আরও আগেই বাড়ানো উচিত ছিল বলে অনেকেই মনে করেন। তবে কেন্দ্রীয় ব্যাংক এখন রোজানির্ভর পণ্য আমদানিতে ডলারের জোগান বাড়িয়েছে। ব্যাংকগুলো এসব পণ্যের এলসি যাতে দ্রুত খুলতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ খাতের পণ্য আমদানির এলসি খোলা বাড়বে।
রোজানির্ভর পণ্য গত অর্থবছরে আমদানি হয়েছিল ৩২২ কোটি ডলারের। চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে ২৫৫ কোটি ডলারের। আমদানি কমেছে ২৬.২৭ শতাংশ। একই সময়ে গত অর্থবছরে এলসি খোলা হয়েছিল ৩৩২ কোটি ডলারের। চলতি অর্থবছরে এলসি খোলা হয়েছে ২৩১ কোটি ডলারের। এলসি খোলা কমেছে ৪৩.৭২ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












