আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় দুই শতাংশ কমেছে। গত মঙ্গলবারের তুলনায় গতকাল বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১.৪২ ডলার এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম ১.৪৬ ডলার কমেছে।
হ্রাসকৃত দামে বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৯.৬৫ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৪.১১ ডলারে।
ইসরায়েল গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ সহ ইসরায়েলের বন্দরগুলোতে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মারকস, সিএমএ সিজিএমে সহ বেশ কিছু প্রতিষ্ঠানের জাহাজ ইতোমধ্যে এ আক্রমণের শিকার হয়েছে। ফলে লোহিত সাগরের এ রুটে চলাচল বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানগুলো।
এদিকে, কৃষ্ণ সাগর নভোরোসিস্ক বন্দরে তেল লোডিং স্থগিত করা হয়েছে। তবে কাজাখস্তানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরের কাছে ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) টার্মিনাল খোলা আছে।
জ্বালানী বিশেষজ্ঞরা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম উৎপাদক রাশিয়ায় তেলের উৎপাদন আগামী বছর আবারো স্থিতিশীল হবে কারণ ইতোমধ্যে মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












