ঠান্ডায় কেন শীতঘুমে যায় সাপ? কারণ জানলে চমকে যাবেন
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
সাপের অভ্যন্তরীণ তাপমাত্রা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সামান্য ভূমিকা পালন করে, তাই তারা তাদের শরীরকে উষ্ণ রাখতে বাহ্যিক পরিবেশের উপর নির্ভরশীল। শীতকালে সাপ বেঁচে থাকার জন্য একটি ভিন্ন কৌশল নেয়। সেটাকেই হাইবারনেশন বা শীতঘুম বলা হয়।
ক্যালোরি সঞ্চয়:
সাপ তিন থেকে চার মাস একটানা হাইবারনেশনে থাকে। এই সময় সাপ লুকানোর জন্য নিরাপদ স্থান বেছে নেয়। বছরের বাকি সময় শিকার ধরে যে ক্যালোরি সঞ্চয় করেছে সেটাই তাকে শক্তি যোগায়। তাছাড়া এই সময় সাপের শরীরে জমে থাকা চর্বিও কমে যায়। শীতঘুম কাটানোর পর সাপের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
শীতঘুমে রয়েছে মানে যে সাপ ঘুমিয়ে রয়েছে তা কিন্তু নয়। আবার জেগে থাকেও বলা যায় না। এটা আধো ঘুম, আধো জাগরণ অবস্থা। এই সময় সাপের বিপাকীয় হার খুব ধীর হয়ে যায়। হাইবারনেশনের সময় ডিহাইড্রেশন এড়াতে সাপ মাঝে মাঝে সূর্যের আলো নেওয়ার জন্য গর্ত থেকে বেরিয়ে আসে। তবে তখনও মড়ার মতো পড়ে থাকে, খুব একটা তৎপরতা দেখা যায় না। সাপ কেন সূর্যের তাপ নেয়?
বিশেষজ্ঞরা বলছে, ঠান্ডার সময় সাপ সূর্য থেকে উষ্ণতা পাওয়ার জন্যই গর্ত থেকে বেরোয়। কারণ সূর্যের আলোই ইক্টোথার্মিক প্রাণীদের বাহ্যিক তাপের একমাত্র উৎস। ইক্টোথার্মিক প্রাণীরা থার্মোরেগুলেশন করতে অক্ষম। অর্থাৎ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য তাদের বাহ্যিক উৎস প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












