মহাকাশ থেকেও দেখা যায় যে স্থান
মহাকাশ থেকেও কি পৃথিবীর নির্দিষ্ট স্থান দেখা যায়? আসলে পৃথিবীর অস্তিত্ব মহাবিশ্বে একটি দাগের মতো! তবে অবাক হবেন, পৃথিবীর কিছু আশ্চর্যজনক স্থান মহাকাশ থেকেও দৃশ্যমান।
পৃথিবীকে প্রদক্ষিণকারী মহাকাশ স্টেশনগুলো থেকে অবিশ্বাস্য কয়েকটি স্থানের ছবি ধরা পড়েছে। যেসব ছবি প্রকাশ করেছে নাসা।
গিজার গ্রেট পিরামিড:
মিশরের গিজার পিরামিড এক রহস্যের নাম। সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে যুগ যুগ ধরে চলছে গবেষণা। অবাক করা বিষয় হলো, মহাকাশ থেকেও দেখা যায় গিজার পিরামিড। ২০০১ সালে নাসার মহাকাশচারীরা প্রথম মহাকাশ থেকে পিরামিডের ছবি তোলে।
হিমালয়:
প্রায় ২০ হাজার ফুট উচ্চতার ১০০টিরও বেশি পর্বতচূড়া ২৬ হাজারেরও বেশি উচ্চতার ১৪টি পর্বতচূড়াসহ হিমালয় পর্বতমালা গঠিত। এই পর্বতমালা পৃথিবীর সৌন্দর্য্যকে মহিমান্বিত করে।
বিশ্বের অনেক পর্বতারোহীই এ পর্যন্ত হিমালয় জয় করেছে, আবার অনেকে ব্যর্থ হয়েছে এমনকি কেউ কেউ মৃত্যুবরণও করেছে।
পৃথিবীর এই বিস্ময়কর পর্বতমালার দৃশ্য দেখা যায় মহাকাশ থেকেও। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে হিমালয়ের তুষার-ঢাকা পর্বতচূড়াগুলো।
গ্র্যান্ড ক্যানিয়ন, যুক্তরাষ্ট্র:
পর্যটকদের কাছে বিস্ময়কর এক স্থান হলো এই গ্র্যান্ড ক্যানিয়ান। পুরো গ্র্যান্ড ক্যানিয়নের সাক্ষী হওয়া কারও পক্ষেই সম্ভব নয়। এজন্য পাড়ি দিতে হবে ৪৪৬ কিলোমিটার দৈর্ঘ্যের গিরিখাত।
তবে আপনি যদি মহাকাশে যান তাহলে সেখান থেকেই পুরো গ্র্যান্ড ক্যানিয়ান দেখতে পাবেন। মহাকাশ থেকে গ্র্যান্ড ক্যানিয়ন একটি সর্পিল নদীর মতো দেখায়।
আমাজন নদী:
নীল নদের পরে আমাজন হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। যদিও কখনো কখনো এটিই দীর্ঘতম হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ আমেরিকার ৯টি দেশের মধ্য দিয়ে ৬ হাজার ৪০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত আমাজন নদী।
এর দূরত্ব রোম থেকে নিউইয়র্ক সিটির সমান বলে মনে করা হয়। স্যাটেলাইটও এই নদীর পুরো ছবি ক্যাপচার করতে পারেনি।
গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া:
এটি বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি। যা মহাকাশ থেকে দৃশ্যমান। ২৬০০ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এটি। প্রায় ২৫০০ পৃথক প্রাচীর ও ৯০০ টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত।
প্রবাল পলিপ ও অসংখ্য গ্রীষ্মম-লীয় সামুদ্রিক প্রজাতির আবাসস্থল হলো গ্রেট ব্যারিয়ার রিফ। এর সাইকেডেলিক রং মহাকাশ থেকেও দেখা যায়।
পাম আইল্যান্ড, দুবাই:
দুবাইয়ের পাম দ্বীপপুঞ্জ দেখতে বিশ্বের নানা স্থান থেকে মানুষ ভিড় করে। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অবস্থিত এই আইল্যান্ড।
বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকৌশল প্রকল্পগুলোর মধ্যে এটি একটি বলে প্রমাণিত। সেখানে পাম জেবেল আলি, পাম জুমেইরা ও দেইরা কৃত্রিম দ্বীপ আছে।
তবে পাম জুমেইরা হলো বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ। আর অবাক করা বিষয় হলো, এটি মহাকাশ থেকেও দেখা যায়।
টেমস নদী, যুক্তরাজ্য:
লন্ডনের টেমস নদী দেখতে লাখ লাখ মানুষ ভিড় করে। এটি বিশ্বের একটি বিখ্যাত নদী।
প্রায় ১৪ হাজার ২৫০ ফুট বর্গ কিলোমিটার দৈর্ঘ্যসহ টেমস নদীটি প্রায় ২৯ কিলোমিটার প্রশস্ত। মহাকাশ থেকে টেমস নদীও দেখা যায়।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।