ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে থাকার ঘোষণা রাশিয়ার
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সাথে বাণিজ্য করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছে, তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো পদক্ষেপ ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে, তারা ইরানের সাথে তাদের পূর্বনির্ধারিত সমস্ত চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাস্তবায়ন অব্যাহত রাখবে। খবর বিবিসি বাংলার।
ক্রেমলিন মনে করছে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যে পদ্ধতি অবলম্বন করছে তা মূলত তাদের নিজেদের দুর্বলতারই বহিঃপ্রকাশ। লাভরভ ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলে, যখন আমেরিকার মতো একটি রাষ্ট্র এ ধরনের ‘অপ্রীতিকর’ কৌশল বেছে নেয় তখন বুঝতে হবে প্রতিযোগিতামূলক বাজারে তারা আসলে পিছিয়ে পড়ছে। রাশিয়ার মতে আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান দুর্বল হওয়ার কারণেই ওয়াশিংটন এখন শুল্কের মতো অস্ত্র ব্যবহার করে অন্য দেশগুলোকে চাপে রাখতে চাইছে।
এর আগে ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীনও যুক্তরাষ্ট্রের এই শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করেছে। বেইজিং ও মস্কো উভয়ই তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছে এই সমর্থন তেহরানকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)