ইরানের ভয়াবহ হামলার শঙ্কা, কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশ
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা সামরিক হামলার প্রবল আশঙ্কার মধ্যে এবার কাতারের প্রধান বিমানঘাঁটি আল উদেইদ থেকে মার্কিন কর্মকর্তাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার (১৪ জানুয়ারি) তিনটি ভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সন্ধ্যার মধ্যে কিছু সামরিক সদস্যকে নিরাপদ অবস্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেহরানের সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকিকে কেন্দ্র করেই এই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল উদেইদ বিমানঘাঁটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে যা মধ্যপ্রাচ্যে তাদের প্রধান সামরিক শক্তিকেন্দ্র। রয়টার্সকে একজন কূটনীতিক জানিয়েছে, এটি কোনো বাধ্যতামূলক প্রস্থান নয় বরং সামরিক অবস্থান পরিবর্তনের একটি অংশ। তবে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস কিংবা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।
তেহরান এর আগেই আলটিমেটাম দিয়েছিলো, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে সৌদি আরব ও কাতারসহ প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী আঘাত হানা হবে। ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের পক্ষে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর এই ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। গত বছরও মার্কিন হামলার ঠিক আগে একইভাবে সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার নজির দেখা গিয়েছিলো যা সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাতের আগাম সংকেত হতে পারে।
২০২৫ সালের জুনে মার্কিন হামলার পর ইরান এই আল উদেইদ ঘাঁটিতেই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো। সামরিক বিশেষজ্ঞরা মনে করে, ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে থাকা এই ঘাঁটির কর্মকর্তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে ওয়াশিংটন এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)