ট্রাম্পের সময়ে বাংলাদেশ নিয়ে যেসব পরিবর্তন আসতে পারে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প দায়িত্ব নিলে বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু নীতির পরিবর্তন হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পানিবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ট্রাম্প। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতির প্রভাব পড়তে পারে বাংলাদেশের নীতিনির্ধারণীতেও।
পানিবায়ু পরিবর্তনের বিষয়টি ট্রাম্প বিশ্বাসই করে না। সে কারণে তার আগের মেয়াদে প্যারিস চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র।
প্রতি বছর বাংলাদেশকে কথিত ‘উন্নয়ন সহযোগিতা’ হিসেবে প্রায় ২০ কোটি মার্কিন ডলার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই তহবিল স্বাস্থ্য, সুশাসনসহ অন্যান্য ক্ষেত্রে ব্যয় করা হয়। এ ধরনের খরচ কমাতে চাইবে ট্রাম্প। এছাড়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করে, সেটিও কমে আসতে পারে।
নাগরিক অধিকারের বিষয়গুলো রিপাবলিকান দল তুলনামূলক কম গুরুত্ব দিয়ে থাকে। এক্ষেত্রে ট্রাম্পের কাছে এই গুরুত্ব আরও কম।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলির নাম ঘোষণা করে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে মিলির ঢাকা আসার সিদ্ধান্ত বদল করা হয়েছে। চলতি জানুয়ারিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন ঢাকায় দায়িত্ব গ্রহণ করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।