ইকোনোমিক জোনে গ্যাস-বিদ্যুৎ না দিলে বিনিয়োগ আসবে না
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগের সরকারের আমলে ইকোনমিক জোন করার ক্ষেত্রে অপরিকল্পিতভাবে উচ্চাভিলাসী পরিকল্পনা নেয়া হয়েছিল। ইকোনমিক জোন করার সময় পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা একই সঙ্গে করা দরকার ছিল। সেটা করলে এখন শিল্প কারখানাগুলো চালু করতে কোনো সমস্যা হতো না।
বেজা এরইমধ্যে পাঁচটি ইকোনমিক জোন বিশেষ গুরুত্ব দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।
মিরেরসরাইয়ে যেহেতু জমি অধিগ্রহণ, প্লট বরাদ্দ ও শিল্প স্থাপনের কাজগুলো এগিয়ে গেছে, সেহেতু সেখানে শিল্প চালু করতে দ্রুত পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা করতে উদ্যোগ নেয়া উচিত।
শুধু জমি দিলে তো হবে না। ওয়ান স্টপ সার্ভিসের সেবাগুলোও দিতে হবে। সেটা না দিলে তো সেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারী কেউ-ই আসবে না। তাই এটাকে অগ্রাধিকার দেয়া উচিত বলে মনে করি।
গ্যাস, সিইটিপিসহ বেশ কিছু সেবা যেগুলো শিল্প চালু করতে দরকার সেগুলো দ্রুত দেয়ার ব্যবস্থা করা দরকার। সেগুলো চালু করতে পারলে যেমন কর্মসংস্থান হবে, তেমনি পণ্য বিদেশে রপ্তানি করাও যাবে।
আগের সরকারের আমলে গ্যাস বিদ্যুতের কোনো ব্যবস্থা না করেই একটার পর একটা ইকোনমিক জোন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
এ ধরনের অপরিকল্পিত পরিকল্পনা নেওয়া ঠিক হয়নি। কোনো কিছুর ব্যবস্থা না করে উচ্চাভিলাসী পরিকল্পনা নিলে তো সেটা বাস্তবায়ন করা যায় না। সেটাই এখন দেখা যাচ্ছে। পরিকল্পিতভাবে করা হলে এখন অনেক শিল্প কারখানা চালু করা যেত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)