ট্রাম্পের প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া খুবই বুদ্ধিদীপ্ত
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
একজন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ বলেছে, ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতিক্রিয়ায় হামাস সেরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার পাশাপাশি ট্রাম্পকে বিপাকে ফেলেছে।
রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আমজাদ বাশকার শাহাব নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে বলেছে যে তুরস্ক, কাতার, মিশর এবং সৌদি আরবের সাথে ব্যাপক আলোচনার পর হামাস বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে এসে রাজনৈতিক সমাধান উপস্থাপন করেছে।
আমজাদ বাশকার আরো বলেছে, হামাস দুর্দান্ত রাজনৈতিক বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে এবং মার্কিন সরকারের কাছ থেকে কৃতিত্ব নিজের পক্ষে আনতে সক্ষম হয়েছে, যারা প্রতিরোধ দমন এবং ফিলিস্তিনি জনগণকে আত্মসমর্পণ করাতে চেয়েছিলো।
বাশকার বলেছে, হামাসের বিবৃতি ছিলো খুবই ‘স্মার্ট রাজনৈতিক টোপ’, যা একদিকে ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অগ্রগতি অর্জনে ট্রাম্পের আকাক্সক্ষার সুযোগ নিয়েছে। অন্যদিকে, ট্রাম্পের নীতির সাথেও আপস করেনি।
এই রাজনৈতিক বিশ্লেষক আরো বলেছে, এই সমঝোতা বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত হবে এবং ফিলিস্তিন মুক্তি আন্দোলন, ফাতাহ ও স্বশাসন কর্তৃপক্ষের সাথে মিলে হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব ও ঐক্য বজায় রাখতে সক্ষম হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ স্পষ্ট করে বলেছে যে, ট্রাম্পের এই পরিকল্পনার বিপরীতে, প্রতিরোধকে নিরস্ত্র করা হবে না। কারণ আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনের প্রতিরোধ একটি বৈধ প্রতিরক্ষামূলক অস্ত্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












