ট্রাম্পের দাবি: সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী সিরিয়া
দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা-এমন দাবি করেছে ট্রাম্প।
গত বুধবার (১৪ মে) সৌদি আরব থেকে কাতার যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছে, “আমি প্রেসিডেন্ট সারাকে বলেছি, যখনই আপনারা প্রস্তুত থাকবেন, আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হতে পারেন।
তিনি সরাসরি ‘হ্যাঁ’ বলেছেন। তবে এখনো তাদের অনেক কাজ বাকি।”
প্রসঙ্গত, ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় ‘আব্রাহাম অ্যাকর্ড’। এ চুক্তির আওতায় দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান।
ট্রাম্পের দাবি অনুযায়ী, সে এখন সৌদি আরব, সিরিয়াসহ আরও কয়েকটি মুসলিম দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্থাপনে কাজ করছে।
এই সফরের অংশ হিসেবে গত বুধবার রিয়াদে ট্রাম্প ও আহমেদ আল সারার মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি যুবরাজ বিন সালমানও বৈঠকে উপস্থিত ছিলো। প্রায় ৩৩ মিনিট ধরে চলে এই বৈঠক। দীর্ঘ ২৫ বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে এমন বৈঠক হলো।
বৈঠকের কিছুক্ষণ আগে হোয়াইট হাউস ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় ট্রাম্প আহ্বান জানায়, সিরিয়ার ভেতর থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের যেন দেশটি বহিষ্কার করে এবং বিদেশি যেসব যোদ্ধাকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।