ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের প্রভাব রাশিয়ার চেয়েও খারাপ
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বৈশি^ক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রভাব টানা দ্বিতীয় বছরের মতো অবনতি হয়েছে এবং বর্তমানে দেশটির প্রতি দৃষ্টিভঙ্গি রাশিয়ার চেয়েও নেতিবাচক। এমন তথ্য উঠে এসেছে এক আন্তর্জাতিক জরিপে।
গণতন্ত্রবিষয়ক এই বার্ষিক জরিপটি প্রকাশ করেছে ডেনমার্কভিত্তিক অ্যালায়েন্স অব ডেমোক্রেসি ফাউন্ডেশন। সংস্থাটি বলছে, কোন দেশকে বিশে^র সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয়-এমন প্রশ্নের উত্তরে রাশিয়া ও ইসরায়েলের পর সবচেয়ে বেশি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম।
জরিপে বলা হয়, গত দুই বছরে যুক্তরাষ্ট্র সম্পর্কে বৈশি^ক ইতিবাচক ধারণা নাটকীয়ভাবে কমেছে। ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্সে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা দুই বছর আগের প্লাস ২২ শতাংশ থেকে নেমে বর্তমানে মাইনাস ১৬ শতাংশে দাঁড়িয়েছে। তুলনায় রাশিয়ার অবস্থান মাইনাস ১১ শতাংশ এবং চীনের প্লাস ৭ শতাংশ।
জরিপটি পরিচালনা করেছে পোলিং প্রতিষ্ঠান নিরা ডেটা। গত ১৯ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৯৮টি দেশের ৯৪ হাজারের বেশি মানুষের মতামত নেওয়া হয়। এর মধ্যে ৮৫টি দেশের ৪৬ হাজার ৬০০ জনের উত্তরের ভিত্তিতে বিভিন্ন দেশের ভাবমূর্তি মূল্যায়ন করা হয়েছে।
ন্যাটো জোটের সাবেক মহাসচিব এবং অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসমুসেন বলেছে, ‘বিশ^জুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির দ্রুত অবনতি দুঃখজনক, তবে বিস্ময়কর নয়।’
তার মতে, গত দেড় বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছে। পাশাপাশি ব্যাপক শুল্ক আরোপ এবং ন্যাটো মিত্রের ভূখ- দখলের হুমকিও উদ্বেগ বাড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্কনীতি, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পুনঃপুন হুমকি, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা কমিয়ে দেওয়া এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ-এসব কারণে ইউরোপ-আমেরিকা সম্পর্ক গভীর চাপে পড়েছে।
এ ছাড়া, ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরুর পর হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিশ্চিত করতে ইউরোপীয় দেশগুলো নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানালে ট্রাম্প ক্ষুব্ধ হয়। পরে সে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কথাও বিবেচনা করছেন বলে মন্তব্য করে, যা জোটকে আরও দুর্বল করে তোলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততায় উদ্বিগ্ন ভারত
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধ ও অস্ত্রসংকট নিয়ে কংগ্রেসে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষাসচিব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরবও!
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদ- কার্যকর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অটুট, মার্কিন গোয়েন্দা বিভাগের স্বীকারোক্তি
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে ১১ হাজার একর এলাকা ভস্মীভূত
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ফাইবার-অপটিক’ ড্রোনের কাছে অসহায় ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখানে কোনো ইসরায়েলি ঘাঁটি নেই -ইরাক
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ড্রাম্পকে ‘মাঠে’ পরাজিত করেছি; ভাববে না কূটনীতিতে বিজয়ী হবে: ড্রাম্পকে বেলায়েতি
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চীনের ৪ দফা প্রস্তাব, ইরানের সমর্থন
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












