ট্রাম্পের অনুমোদনে সন্ত্রাসী ইসরায়েলে পৌঁছালো ভারী বোমার চালান
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারী এমকে-৮৪ বোমার চালান পেলো দখলদার ইসরায়েল। এই বোমার রপ্তানির ওপর বাইডেন প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা তুলে নিয়েছে ট্রাম্প। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প গত মাসে এই চালান অনুমোদন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ডেটোনা বিচে সংক্ষিপ্ত সফর শেষে গত রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ফিরে আসে ট্রাম্প। এ সময় সাংবাদিকদের সে বলেছে, সন্ত্রাসী ইসরায়েলে বোমা রপ্তানির ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সে, যদিও সেখানে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে।
ট্রাম্প বলেছে, তারা (সন্ত্রাসী ইসরায়েল) বহু আগেই বাইডেন প্রশাসনের সঙ্গে এই অস্ত্রের জন্য চুক্তি করেছিল। কিন্তু বাইডেন সেগুলো সরবরাহ করতে চায়নি। আমি বিষয়টিকে ভিন্নভাবে দেখি। আমি বলি, ‘শক্তির মাধ্যমে শান্তি’।
সে আরও বলেছে, এই অস্ত্রগুলো পড়ে ছিল। কেউ জানত না, এগুলো কী করা হবে। কিন্তু সন্ত্রাসী ইসরায়েল সেগুলো কিনেছিল।
এমকে-৮৪ হলো একটি অগ্রপথনির্দেশিত ২ হাজার পাউন্ড ওজনের বোমা, যা মোটা কংক্রিট ও ধাতব কাঠামো ভেদ করতে সক্ষম। এটি বিশাল বিস্ফোরণ তৈরি করে।
বাইডেন প্রশাসন এই বোমা রপ্তানির অনুমতি দেয়নি- কারণ, সন্ত্রাসী ইসরায়েল যদি এটি গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করে তাহলে বিশাল এলাকাজুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ গত শনিবার গভীর রাতে বলেছে, ট্রাম্প প্রশাসনের ছাড়পত্রে যে অস্ত্রের চালান ইসরায়েলে এসেছে, তা বিমান বাহিনী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি সন্ত্রাসী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী মৈত্রীর আরেকটি প্রমাণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)