ট্রানজিট টোল নয়, পরিষেবা ফি আদায় করতে চায় ইরান
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ট্রানজিট টোল নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর ওপর পরিষেবা ফি আরোপের চেষ্টা করবে ইরান। গত বৃহস্পতিবার (৪ জুন) আধা-সরকারি ইরানি সংবাদমাধ্যম ‘মেহর’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরান “যাতায়াত ফি, ট্রানজিট শুল্ক বা ট্রানজিট অধিকার বাবদ কোনো অর্থ আদায়ের চেষ্টা করছে না।”
কাজেম জানান, এর পরিবর্তে ওমানের উপকূলে সম্পাদিত পরিষেবাগুলোর জন্য ক্ষতিপূরণ চাইবে ইরান, যার মধ্যে রয়েছে নৌচলাচলে সহায়তা, অনুসন্ধান ও উদ্ধার, নিরাপত্তা ও সুরক্ষা পরিষেবা এবং দূষণের ক্ষেত্রে পরিবেশ পরিচ্ছন্নতার পরিষেবা।
তিনি বলেন, এই কৌশলগত নৌপথটি “সম্পূর্ণরূপে ইরান ও ওমানের আঞ্চলিক নৌসীমার মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক আইন এবং সমুদ্র আইন অনুসারে”এই প্রণালির ওপর ওই সরকারগুলোর সার্বভৌমত্ব রয়েছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যে ব্যবস্থাগুলোর খসড়া তৈরি করা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, তবে তিনি স্বীকার করেন যে ‘এগুলো কিছু দেশের কাছে শতভাগ সন্তোষজনক নাও হতে পারে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফাঁস হলো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পুড়ে ছাই হওয়ার প্রামাণ্যচিত্র
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার হারিয়েছে আইএইএ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রে গোশতখেকো পরজীবী মাছি শনাক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এই সেই মর্টার শেল, যেগুলোর ভয়ে দখলদারদের অন্তর সর্বদা কম্পিত হয়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পারমাণবিক জ্বালানি কেন্দ্র উন্মোচন উত্তর কোরিয়ার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)