ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছে। গত রোববার (৭ মে) রাত ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
ওসি জাবেদ মাসুদ ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আরিফুল হক জানান, জেলা শহর থেকে মোটরসাইকেলে করে ৩ বন্ধু জামি শেখ, হাসান সরদার ও তাজিম শেখ গ্রামের বাড়ি ছুটফা ফিরছিলো। মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় খাদে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে আহত হাসান ও তাজিমের অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে তারা মারা যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।