নতুন সন্ত্রাসবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা বাজার এলাকায় অভিযান চালিয়ে নতুন সন্ত্রাসী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিলেট র্যাব সদর দপ্তরে ব্রিফিংকালে র্যাব এসব তথ্য গণমাধ্যমকে জানায়।
র্যাব জানায়, গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে ৮ জন তরুণের নিখোঁজের ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় করা সাধারণ ডায়েরির বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে র্যাব নিখোঁজদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। নিখোঁজ তরুণদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে র্যাব ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামক একটি নতুন সন্ত্রাসী সংগঠনের সক্রিয় থাকার তথ্য পায় এবং র্যাব জানতে পারে যে, এই সংগঠনের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করছে।
পরবর্তীতে ২০২২ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যে নতুন এই সন্ত্রাসী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাসহ সর্বমোট ৬৮ জন এবং পাহাড়ে অবস্থান, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে সন্ত্রাসীদের সহায়তার জন্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর ১৭ জন নেতা ও সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












