ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও বিচার চলছে আসামির অনুপস্থিতিতেই।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তবে তার হাতে কোনো হাতকড়া ও মাথায় হেলমেট দেখা যায়নি।
এদিন শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এই মামলায় অন্য দুই আসামি হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে, গত ১ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলায় ১০ জুলাই রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।