পলাতক পুলিশ কর্মকর্তাদের তালিকা দিতে গড়িমসি
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পালিয়ে যায় তার ঘনিষ্ঠ ও আস্থাভাজন পুলিশ কর্মকর্তাদের একটি বড় অংশ। তারা আজও কর্মস্থলে ফিরে আসেননি। অনেকেই রয়েছে আত্মগোপনে, কেউ কেউ পাড়ি জমিয়েছে বিদেশে। অথচ এসব কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি এদের পূর্ণাঙ্গ তালিকাও এখনো দেয়নি বাংলাদেশ পুলিশ সদর দফতর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশ সদর দফতরকে একাধিকবার চিঠি দেয়া হলেও কার্যকর কোনো সাড়া মেলেনি। মন্ত্রণালয় বলছে, ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, কর্মস্থলে বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকা গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত। সেই অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে চাইলেও অভিযুক্তদের তালিকা না পাওয়ায় প্রশাসনিক প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের ৮ জুলাই প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে একটি চিঠি পাঠায়, যেখানে এসএসপি ও তদূর্ধ্ব পর্যায়ের ‘পলায়নকারী’ কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়। তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যখন কোনো উত্তর পাওয়া যায়নি, তখন ২৭ জুলাই আরেকটি তাগিদপত্র পাঠানো হয়।
দ্বিতীয় চিঠিতে বলা হয় : “দ্রুত বিভাগীয় মামলা নিষ্পত্তির লক্ষ্যে ‘পলায়ন’ এর অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ পুলিশের এসএসপি এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের নামের একটি পূর্ণাঙ্গ তালিকা এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ”
তবে এখনো পুলিশ সদর দফতর থেকে এ বিষয়ে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। এতে করে প্রশাসনের অভ্যন্তরীণ জবাবদিহি ও আইনগত পদক্ষেপ গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)