টেলিফোনের ক্যাবল চুরি, অচল তিন হাজার লাইন
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মাটির নিচের (আন্ডারগ্রাউন্ড) টেলিফোন ক্যাবল তার চুরির একের পর এক ঘটনায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বিভিন্ন সরকারি দফতরসহ প্রায় ৩ হাজার গ্রাহকের টেলিফোন দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে।
সর্বশেষ গত ৩ জুন খুলনার আবু নাসের হাসপাতালের সামনে মাটির নিচের টেলিফোন ক্যাবলের তার চুরির ঘটনা ঘটে। ওই দিনই খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর আগে গত ২৬ মে খালিশপুর এনএসআই অফিসের সামনেও একই ধরনের তার চুরির ঘটনা ঘটে। ওই ঘটনাতেও একই দিন খালিশপুর থানায় জিডি করা হয়।
খুলনা অঞ্চলের বিটিসিএলের প্রধান জেনারেল ম্যানেজার শেখ মাহফুজুর রহমান জানান, খুলনা ডিসি অফিসের সামনে, সোনাডাঙ্গা ও শিল্প ব্যাংকের সামনেসহ বিভিন্ন স্থানে কালভার্টের নিচের পাইপ থেকে মাটির নিচের দামি তামার তার চুরি হয়ে গেছে। এছাড়া ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণকাজের সময় ড্রেন খোঁড়া স্থান থেকেও এই মূল্যবান তারগুলো চুরি হচ্ছে। প্রতিটি চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিটিসিএলের খালিশপুর জোনের বিভাগীয় কর্মকর্তা জুবায়ের রহমান জানান, খালিশপুর এনএসআই অফিসের পুকুরপাড় এলাকায় আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির পর এ এলাকার প্রায় ৮০০ টেলিফোন অচল হয়ে পড়েছে। ক্যাবল মেরামত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হওয়ায় শিগগিরই এসব ফোন চালুর সম্ভাবনা নেই। তাই গ্রাহকদের কথা বিবেচনা করে হিসাব বিভাগকে আপাতত মাসিক বিল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
খুলনা অঞ্চলের বিটিসিএলের প্রধান জেনারেল ম্যানেজার শেখ মাহফুজুর রহমান বলেন, আমাদের কর্মীরা তারসহ চোর ধরে পুলিশে সোপর্দ করলেও দুই-এক দিনের মধ্যেই তারা জামিনে মুক্তি পেয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)