গত ১ মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মে মাসে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত মাসে দেশের সীমান্ত সুরক্ষায় চালানো অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে ১৮৮ জন চোরাকারবারিকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ৯২ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ৩৯২ জন মায়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
অভিযানে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ ও ১ হাজার ৭৫২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবির অভিযানে ৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ ও ৪ কেজি ১০০ গ্রাম রূপা জব্দ হয়েছে। এছাড়া ১টি বিদেশি/দেশি পিস্তল, ১টি রাইফেল, ২৫৮ রাউন্ড গোলাবারুদ ও ১টি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৪১৯টি শাড়ি, ৯,৩৬৮টি তৈরি পোশাক, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিকস সামগ্রী, ৯৬ হাজার ৪০২ কেজি জিরা এবং ৩৯ লাখ ৯৯ হাজার ৭৯৭টি আতশবাজি। পরিবহনের মধ্যে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলসহ মোট ১৩২টি যানবাহন এবং ৭৪৫টি গরু/মহিষ জব্দ করেছে বিজিবি।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক নির্মূলে তাদের এ ধরনের কঠোর অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)