টেকনাফ সীমান্তের ওই পাশে মিয়ানমারের যুদ্ধের তথ্য
এ মাসের শুরুর দিকে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান সীমানার সাথে লাগোয়া বেশ কয়েকটি সীমান্ত রক্ষীদের চৌকি দখলে নিয়েছিল আরাকান আর্মি সহ সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলো। ওই ঘটনার পরই বাংলাদেশে পালিয়ে আসে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা।
গত কিছুদিন ধরে দখল হয়ে যাওয়া সেসব চৌকি ও অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেতে মিয়ানমারের সামরিক জান্তার বিভিন্ন বাহিনী একযোগে রাখাইনের বিভিন্ন স্থানে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে খবর প্রকাশ করেছে মিয়ানমারের বিভিন্ন সংবাদমাধ্যম।
থাইল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী তাদের খবরে জানিয়েছে যে রাখাইনের রামরি শহরে বিমান, স্থল ও নৌ আক্রমণ জোরদার করেছে সামরিক জান্তা। রাখাইন রাজ্যের উত্তরাংশের রাথেডওং শহরে বিমান ও স্থল হামলার তীব্রতাও বেড়েছে।
আরাকান আর্মি দাবি করছে, ১৩ নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত তারা জান্তা বাহিনীর ১৭০টিরও বেশি চৌকি ও ঘাঁটি দখল করেছে। পাশাপাশি চিন রাজ্যের পালেতওয়া ছাড়া রাখাইন রাজ্যের অন্তত ছয়টি পুরোপুরি দখল করেছে বলে দাবি করছে বিদ্রোহী গোষ্ঠীটি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।