টিসিবির এক হাজার লিটার ভোজ্যতেলসহ মজুতদার আটক
চট্টগ্রাম সংবাদদাতা:
ফটিকছড়িতে অভিযান চালিয়ে মজুত করা টিসিবির ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন| এ সময়, এক মজুতদার ব্যবসায়ীকে আটক করা হয়|
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৭টা থেকে ফটিকছড়ির নানুপুর বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন|
উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, টিসিবির সরকারি ভর্তুকির পণ্য খোলা বাজারে বিক্রির সুযোগ নেই| এসব পণ্য নির্ধারিত উপকারভোগীদের কাছে বিক্রি করতে হয়| কিন্তু নানুপুর বাজারে টিসিবির সয়াবিন তেল উপকারভোগীদের কাছে বিক্রি না করে মজুদ করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে (সোমবার) সকালে নানুপুর বাজারে অভিযান চালানো হয়|
তিনি আরও বলেন, অভিযানে নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরের গুদাম থেকে ১ হাজার ২০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়| পাশাপাশি দোকানটির মালিক ইকবালকে আটক করা হয়|
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।