আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
আইসিটি খাতে গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিশ্লেষণ সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে তথ্য আহ্বান করেছে শ্বেতপত্র প্রণয়ন টাস্কফোর্স|
২০২৫ সালের ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার আদেশক্রমে গঠিত এ কমিটি ইতোমধ্যে তাদের কর্মসূচির দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে|
এ পর্যায়ে টাস্কফোর্সের মেয়াদ ২২ জুন থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তিন মাস বৃদ্ধি করা হয়েছে এবং তিন জন নতুন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন|
টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছে অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ|
শ্বেতপত্র প্রণয়নের চূড়ান্ত ধাপে নাগরিক ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসীর কাছে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে|
বিশেষ করে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম যেমন- টেন্ডার কারসাজি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের স্থান নির্ধারণসহ যে কোনো তথ্য জমা দেওয়া যাবে|
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।