জ্বালাও-পোড়াওয়ের প্রথম আসামি হবেন ড. ইউনূস -সিলেটের সাবেক মেয়র
সিলেট সংবাদদাতা:
সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আমাদের সহনশীল মনোভাব দুর্বলতা নয়, আমাদের কেউ পালিয়ে যায়নি; নেতা-কর্মীরা শুধু অবস্থান পরিবর্তন করেছেন। ’ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বার্তায় তিনি এ বক্তব্য তুলে ধরেন।
একই সঙ্গে আনোয়ারুজ্জামান বলেন, ‘আমরা জানতে পেরেছি, ড. ইউনূস সাহেব একটি চিঠি দিয়েছেন জাতিসংঘের কাছে। যে হত্যাযজ্ঞ হয়েছে, তার বিচার চেয়ে। আমি বলতে চাই, এই হত্যাযজ্ঞের বিচার হলে তো উনার বিচার প্রথম হতে হবে। উনি দায়িত্ব নেওয়ার পর প্রায় ১০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে। এই বিচারের কাঠগড়ায় উনাকে দাঁড় করাতে হবে। আমরা জাতিসংঘসহ বিশ্বমানবতার কাছে তা তুলে ধরছি। ’
প্রবাসী নেতা-কর্মীরা বিষয়টি তুলে ধরছেন দাবি করে সাবেক মেয়র বলেন, ‘যারা জোর করে ক্ষমতায় আছে, যারা জোর করে ক্ষমতা দখল করেছে। আজকে পার্লামেন্টে ১০ হাজার কোটি টাকা লাগবে। এটা জ্বালিয়ে দিয়েছে এবং ৩২ নম্বর জ্বালিয়েছে, গণভবন জ্বালিয়েছে, আওয়ামী লীগের আমাদের ২টি অফিস জ্বালিয়েছে ঢাকা শহরে, ৩টি অফিস জ্বালিয়েছে। এ রকম শত শত বাড়িঘর জ্বালিয়েছে। আমি কত বলব। এগুলোর একটি আন্তর্জাতিক তদন্তের দরকার। এবং যারা এটার সঙ্গে জড়িত, তাদের বিচার করতে হবে। এটা বিচারের প্রথম আসামি ড. মুহাম্মদ ইউনূস হবেন, আমি বিশ্বাস করি। এবং তাঁদের যারা সহযোগী, তাদের বিচার করতে হবে। ’
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অজ্ঞাত স্থান থেকে ৩ মিনিট ৫৩ সেকেন্ডের একটি অডিওতে আনোয়ারুজ্জামান এই বক্তব্য তুলে ধরেন। তিনি আরও বলেন, ‘কোর্টের মধ্যে আক্রমণ করছে। এটা কোন বিবেক। তারা কি দেখে না। তাদের চোখে কিছু লাগে না। তারা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই কোর্টে যারা এটা করতেছে, তাদেরও বিচার করতে হবে। আজকে যারা বিচারকরা এটা করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।