জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে -নাহিদ
নিজস্ব সংবাদদাতা:
জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ। সে বলেছে, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করবে তারা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর সাঈদনগর নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে এসব কথা বলেছে সে। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেছে, ‘প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।’
১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সারা পাচ্ছি উল্লেখ করে নাহিদ বলেছে, কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে। যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।