জেনে নিন গোলমরিচের গুণাগুণ এবং ব্যবহার
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গোলমরিচে পাইপারিন নামের একটি বিশেষ রাসায়নিক উপাদান রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে। এর পাশাপাশি এই মশলাটি আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, ভিটামিন এ ও সি এবং অন্যান্য উপাদানে ভরপুর।
ঠান্ডা-কফের চিকিৎসায় গোলমরিচ : এক গ্লাস দুধের সঙ্গে কিছু গোলমরিচ ও জাফরান মিশিয়ে খান। এটি ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ঠা-াজনিত সব সমস্যা দূর করে। একটি বাটিতে কিছু গোলমরিচ, জিরা ও বিট লবণ মিশিয়ে মুখে রাখুন। এটি খুশখুশে কাশি ও কফের চিকিৎসায় বেশ কার্যকর।
জ্বর থেকে পরিত্রাণ পেতে : একটি বাটিতে কিছু গোলমরিচ ও ১ চা চামচ চিনি নিন। সঙ্গে পানি যোগ করে খান। মিশ্রণটি আপনার জ্বর দূর করবে।
দাঁতের চিকিৎসায় গোলমরিচ : গোলমরিচ গুঁড়া করে দাঁতের মাড়ির ওপর কিছুক্ষণ রাখুন। এটি দাঁতের সমস্যা এবং নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করবে।
খাওয়ার রুচি বাড়াতে : এক কাপ ঘন দুধের সঙ্গে কয়েকটা গোলমরিচ মিশিয়ে নিন। সপ্তাহে এটি দুবার করে খাবেন। এটি আপনার খাওয়ার রুচি বাড়াবে।
চোখের জন্য ভালো গোলমরিচ : এক গ্লাস দুধের সঙ্গে এক চা-চামচ গোলমরিচ গুঁড়া ও এক চা-চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন সকালে এটি খাবেন। এতে আপনার দৃষ্টিশক্তি ভালো হবে।
বদহজম সমস্যা দূর করতে : বদহজমের সমস্যা হলে কয়েকটা গোলমরিচ চিবিয়ে অথবা পানি দিয়ে খেয়ে নিন।
গোলমরিচ ক্যান্সার প্রতিরোধক : গোলমরিচে রয়েছে এন্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন-ডি ও ভিটামিন-সি। এতে রয়েছে উচ্চমাত্রায় ক্যারটিন যা শরীরের টিসুতে টিউমার তৈরিতে বাধা প্রদান করে। প্রতিদিনের খাবারের রান্নায় এক চা চামচ গুলমরিচের গুড়া ব্যবহার করলে প্রতিদিনের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পাওয়া যায়। এটি যা ত্বকের ক্যান্সার, ক্লোন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে।
পেশীর ব্যথা কমাতে : পেশীর ব্যথা কমাতে গোল মরিচ তেলের ব্যবহার করতে পারেন। এটি আপনার পেশীর ব্যথা কমাতে সাহায্য করবে সাথে সাথে পেশী শক্ত করতে সাহায্য করে থাকে। ২ টেবিল চামচ গোল মরিচের তেলের সাথে ৪ চা চামচ রোজমেরী তেল বা আদার রস মিশিয়ে নিতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)