চারফুট বরফের নিচে হিমাচল প্রদেশ, বিপর্যস্ত জনজীবন
শীত মৌসুমের শুরুর দিকে তুষারের দেখা না মিললেও শেষের দিকে এসে হিমাচল প্রদেশের কুলু, মানালি, উত্তরাখ-ের অওলি, জম্মু-কাশ্মীরের গুলমার্গ, সোনমার্গে হঠাৎ তুষারঝড় শুরু হয়েছে।
দু’দিন আগে থেকেই তুষারপাত শুরু হয় হিমালয় অঞ্চলের এই রাজ্যগুলোতে। গত বুধবার থেকে তুষারপাতের পরিমাণ আরও বেড়েছে। হিমাচল প্রদেশের মানালিতে ভারী তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যান চলাচল ব্যাহত হচ্ছে। রাজ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে, মানালিতে এক ফুটের মতো তুষারপাত হয়েছে। লেহ-মানালি হাইওয়ে বন্ধ হয়ে গেছে তুষারপাতের জেরে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল জুমুয়াবার তুষারপাতের পরিমাণ আরও বেড়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় কুলুতে স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। হিমাচলের চিড়গাঁওতে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। আড়াই ফুট বরফের নীচে চলে গেছে চিড়গাঁও। অন্যদিকে, মানালির কোঠিতেও দেড় ফুটের মতো তুষারপাত হয়েছে। এ ছাড়াও সোলাংনালায় দু’ফুট ও অটল টানেলের আশপাশে তিন ফুটের মতো তুষারপাত হয়েছে।
এক দিকে ভারী তুষারপাত, অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তির মুখে স্থানীয় অধিবাসীরা। রাস্তার ওপর বরফের মোটা চাদর থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।