একাদশের নতুন শিক্ষার্থীরা পাচ্ছে আর্থিক সহায়তা
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অসচ্ছল শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে ৮ হাজার টাকা করে সহায়তা দেবে। এ টাকা পেতে অসচ্ছল শিক্ষার্থীদের আগামী বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি সহায়তা পেতে আবেদন করতে পারবেন।
সোমবার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।
জানা গেছে, আগামী ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে কলেজে ভর্তির সহায়তা পেতে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত লিংকে প্রবেশ করে ভর্তি সহায়তা পেতে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেয়া হবে। ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অবেদন করতে হবে।
শিক্ষার্থীদের জন্য ‘ভর্তি সহায়তা নির্দেশিকা’ অনুসারে শিক্ষার্থীরা কলেজে ভর্তিতে আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা দিয়ে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তি সহায়তা দেয়া হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।