জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় বিপর্যস্ত মানুষ
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে প্রবল শীত। রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। গতকাল জুমুয়াবার ভোর থেকে কুয়াশায় ঢেকে আছে গোটা রাজধানী। দেশা মিলছে না সূর্যের।
গতকাল জুমুয়াবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার যা ছিল ১৩.৮ ডিগ্রি।
এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এটা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। রাজধানী শহরও আগেরদিনও কুয়াশায় ঢাকা ছিল। সারাদিন সূর্যের দেখা মেলেনি।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে দেশের পাঁচ জেলা ও রংপুর বিভাগজুড়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলোø- রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল জুমুয়াবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
শীতের কারণে নিম্ন আয়ের মানুষের জন্য সমস্যা বাড়ছে। তীব্র শীতের কারণে রোগ-শোক, বিশেষ করে শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র শীত অনুভূত হচ্ছে, যা বিশেষভাবে গ্রামীণ অঞ্চলে আরও বেশি প্রভাব ফেলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।