ইমেজ ফেরাতে মরিয়া পুলিশ
-ছাত্র-জনতা হত্যায় ট্রাইব্যুনালে ৩০০ মামলা
, ৩রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নির্মমতা, গুম এবং বিরোধী কণ্ঠ দমনে পুলিশকে ব্যবহার করা হয়েছে বিগত ১৫ বছর। ফলে আইনি কাঠামো থেকে বেরিয়ে সরকারের লাঠিয়ালে রূপান্তরিত হয়েছিল পুলিশ। সঙ্গে ব্যস্ত ছিল নিজেদের আখের গোছানোর কাজে। ওই কালিমা দূর করতে এবং বাহিনীর সদস্যদের জবাবদিহির মধ্যে নিয়ে আসতে প্রয়োজন আইনি সংস্কার। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে এই বাহিনীকে বাইরে রাখতে গঠন করতে হবে স্বাধীন পুলিশ কমিশন। রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট নিয়ে চলমান অন্তর্র্বতী সরকারের আমলেই তা বাস্তবায়ন করতে হবে।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশে পুলিশ সংস্কার কমিশন গঠন এবং এর দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা সফররাজ হোসেনকে।
আস্থা ফেরাতে ইতোমধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার আয়োজন করছে ডিএমপি। এ ব্যাপারে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ছিনতাই প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় মতবিনিময় সভা করা হচ্ছে। আমরা ঢাকাবাসীর মতামত নিয়ে সর্বোত্তম পুলিশি সেবা দিতে চাই। অনেক ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা দুরূহ হয়।
গণ অভ্যুত্থান দমনে হত্যা, গণহত্যা, গ্রেপ্তার, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের তালিকা তৈরি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। বিভিন্ন বাহিনীকে একাধিক চিঠি পাঠিয়েছে তদন্ত সংস্থা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে জুলাই-আগস্টের আন্দোলনের ঘটনায় অন্তত ৪৪৯ জন পুলিশ সদস্যকে ৩০০টি মামলায় আসামি করা হয়েছে, যার বেশিরভাগই হত্যা মামলা। এসব মামলায় পুলিশের দুই সাবেক মহাপরিদর্শকসহ ১৭ কর্মকর্তা এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ও জড়িত পুলিশ সদস্যদের আরও অনেককে পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












