রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

জুলাই হত্যায় মিথ্যা মামলার বাদি আওয়ামী দোসররা!

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:৩৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪৯

নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলন চলাকালে ছিলো আওয়ামী লীগের দোসর। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে খরচ করেছিলো লাখ লাখ টাকা। ৫ আগস্ট সরকার পতনের পর সেই ব্যক্তি হয়েছে ছাত্র-জনতা হত্যা মামলার বাদি। সে একা নয়, গড়ে তুলেছে বিশাল এক সিন্ডিকেট। যাদের কাজ সাধারণ মানুষদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অনৈতিক সুবিধা হাতিয়ে নেয়। এই চক্রের সাথে রয়েছে মেডিক্যাল প্রশ্নপত্র ফাঁসচক্রের সখ্যতাও।
৫ আগস্টের পর বিভিন্ন থানা ও আদালতে দায়ের হওয়া মামলা বিষয়ে তদন্ত করতে গিয়ে এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তারা বলছেন, ছাত্র-জনতার আন্দোলনের যারা বিরোধিতা করেছিল তারাই আবার এই আন্দোলনে নিহতদের নামে বাদি হয়ে সাধারণ মানুষকে ফাঁসাচ্ছেন।
গোয়েন্দা সূত্র ও ভুক্তভোগীদের দেয়া তথ্যমতে, দীর্ঘদিন কোরিয়ায় থাকার পর ২০০৬ সালে দেশে ফেরেন ইসমাঈল প্রধানীয়া। এরপর পশ্চিম মালিবাগের ৪১ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে থাকা ফরচুন শপিং মল ও অ্যাপার্টমেন্ট এ দু’টি দোকান ও একটি ফ্ল্যাট ক্রয় করেন। তিনি মার্কেট এবং অ্যাপার্টমেন্ট উভয় কমিটির সদস্য ছিলেন। এরই মধ্যে নানা আর্থিক অনিয়ম ও বিভিন্ন অপকর্মের দায়ে এক বছর আগে নাসির উদ্দিন দুলাল নামে একজনকে কমিটি থেকে বহিষ্কার করা হয়। এই দুলাল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পুরো মার্কেটে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। হাতিয়ে নিয়েছিলেন কয়েক কোটি টাকা। তিনি ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক টাকা খরচ করেন। এই দুলাল চক্রের অন্যতম সদস্য মামলাবাজ সাইফুল বাহার ওরফে হাত কাটা বাহার।
গত ৫ আগস্টের পর চতুর দুলাল ছাত্র-জনতার পক্ষের লোক সেজে হত্যার অভিযোগ এনে ভাটরা থানায় একটি মামলা দায়ের করান। মামলায় অন্যদের সাথে আসামি করা হয় ইসমাঈল হোসেন প্রধানীয়াকে। আসামি করার সময় প্রধানীয়াকে দেখানো হয় রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। প্রকৃতপক্ষে ওই সময় সাধারণ সম্পাদক ছিলেন আরমান হোসেন রিমন।
ওই মামলায় চলতি বছরের ৫ মে রাতে সিদ্ধেশ^রী মনোয়ারা হাসপাতাল সদ্য জন্ম নেয়া কন্যা সন্তান ও স্ত্রীর কাছ থেকে প্রধানীয়াকে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি পুলিশ। নবজাতক কন্যাসহ তিন সন্তান নিয়ে হাসপাতালের বেডে চরম মানসিক যন্ত্রণায় ছটফট করতে থাকেন তার স্ত্রী।
বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশের একটি টিম। তাতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মূলত ফরচুর শফিং মল ও অ্যাপার্টমেন্টের আর্থিক অনিয়ম ও কেলেঙ্কারী, প্রতারণা জাল জালিয়াতির কারণে নাছির উদ্দিন দুলালকে বহিষ্কার করা হয়। এরপরই ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের অ্যাকটিভ সদস্যদেরকে তার চক্রের মাধ্যমে প্রতিষ্ঠানের ১১জন অ্যাকটিভ সদস্যকে ২৮টি সত্য ও মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করান।
সূত্র জানায়, মূলত জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় রিয়াজ নামে একজন নিহত হন। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন রিয়াজের স্ত্রী ফারজানা। সেই মামলার নকল কাগজপত্র তুলে বাহার চক্রের সদস্যরা জাহিদুল বাদি হয়ে ভাটারা থানায় মিথ্যা মামলা দায়ের করান। ওই মিথ্যা মামলায় আসামি করা হয় ইসমাঈল হোসেন প্রধানীয়াকে। একই ঘটনায় আরো একটি মামলা করা হয় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়। সেখানেইও রিয়াজের নাম পরিচয় ব্যবহার করা হয়। রিয়াজ হত্যার প্রকৃত মামলা তদন্ত করছে যাত্রাবাড়ী থানা। মিথ্যা মামলার বাদি জাহিদুলের বিরুদ্ধে খোঁজ নিতে গিয়ে পুলিশ জানতে পারে, তিনি আরো ৫টি প্রতারণা মামলার আসামি। এর আগে এই বাদি জাহিদুল মেডিক্যাল প্রশ্ন ফাঁস মামলায় আলোচিত ড্রাইভার আবেদ আলীর সাথে গ্রেফতার হয়েছিলেন।
জানা গেছে, সাইফুল ইসলাম ওরফে বাহার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী/এমপিদের সাথে সখ্যতা রেখে নিজ বাড়ি বেগমগঞ্জ নোয়াখালী এবং রাজধানীতে ততোধিক মিথ্যা মামলার বাদি হিসেবে মামলা করেছেন। তিনি এতটাই ধূর্ত যে মামলায় হেরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে আদালতের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হাত করে ফাইল গায়েব করে দিতেও পিছপা হন না।
এদিকে ভুক্তভোগী ইসমাঈল প্রধানীয়া মিথ্যা মামলা থেকে রেহাই পেতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর প্রধান বরাবর লিখিত আবেদন করেন। তিনি বলেন, আমরা জানি নিরীহ মানুষকে কোনোভাবে গ্রেফতার হয়রানি করা যাবে না বলে সরকার একাধিকবার ঘোষণা দিয়েছে। অথচ নাছির উদ্দিন দুলালের প্ররোচনায় সাইফুল ইসলাম ওরফে বাহার, জাহিদুল ইসলামসহ অন্যদের মিথ্যা মামলায় আমাকে করাভোগ করতে হলো। তিনি বলেন, আমি কোনো দিন রাজনীতির সাথে জড়িত ছিলাম না। এতে চরম আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৮ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৮ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৮ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৮ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৮ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৮ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৮ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৯ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৯ ঘণ্টা আগে