জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই -অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি নিশ্চিত করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ মেনেই এই সনদ বাস্তবায়ন করা হবে।
গতকাল জুমুয়াবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের শাসনকালে দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। তবে, প্রশাসনে দায়িত্ব পালনকালে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা দেশ ও রাষ্ট্রের স্বার্থে ভবিষ্যতেও চাকরি চালিয়ে যাবেন। অন্যদিকে, যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, সরকার তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে আইনগত সিদ্ধান্ত নেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।