‘গাজায় খাদ্য ও ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে ইসরায়েলকে’
আল ইহসান ডেস্ক:
গাজাগামী ত্রাণবাহী নৌবহরের (ফ্লোটিলা) প্রায় সবগুলো জাহাজ আন্তর্জাতিক নৌসীমায় আটকে দেয়ার ঘটনাকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। একইসঙ্গে সংস্থাটি দখলদার ইসরায়েলকে অবরুদ্ধ গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
গত বৃহস্পতিবার (২রা অক্টোবর) জাতিসংঘের মুখপাত্র থামিন আল-খিতান বলেছে, দখলদার শক্তি হিসেবে, ইসরায়েলের উচিত তার সাধ্যের সর্বোচ্চ ব্যবহার করে গাজার জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিশ্চিত করা। অথবা কোনো বাধা ছাড়াই দ্রুত নিরপেক্ষ মানবিক ত্রাণ পরিকল্পনা বাস্তবায়নে সম্মতি দেওয়া ও সহায়তা করা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।