‘দুর্নীতি না হলে সড়কের নির্মাণ ব্যয় ৩০ শতাংশ কমে যাবে’
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির কারণে দেশের সড়ক নির্মাণ ব্যয় বেশি হচ্ছে, এটি কমাতে পারলে সড়ক নির্মাণের ব্যয় ৩০ শতাংশ কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল করিম খান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা ফাওজুল করিম বলেন, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজট কমাতে কাজ করবে। এসব মেগা প্রকল্পে বিদেশি প্রকৌশলীরা কাজ করায় দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় দেশের প্রকৌশলীদের আন্তর্জাতিক মানের কাজ করার আহবানও জানান তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।