জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত 'জুলাই সনদ'-কে ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশা প্রকাশ করেছেন যে রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই সনদ নিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।
গতকাল জুমুয়াবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
জুলাই সনদ নিয়ে বিএনপির ইতিবাচক মনোভাব তুলে ধরে রিজভী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে। আমরা আশাবাদী, জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।