‘জুলাইয়ের মধ্যে সংস্কারকাজ শেষ করতে হবে’
ঢাবি সংবাদদাতা:
জুন ও জুলাই মাসের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শেষ করার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারের হাতে এখন যে সংস্কারকাজ আছে, সেটা করতে এক মাসের বেশি সময় লাগার কথা নয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কথা বলেন তিনি।
সাইফুল হক অন্তর্র্বতী সরকার প্রসঙ্গে বলেন, অন্তর্র্বতী সরকারকে আমরা বলেছিলাম, আপনারা সোজা পথে হাঁটেন। আমরা বলেছিলাম, বিচারের কাজটাকে জোরদার করতে হবে। আমরা যেমন একাত্তরের হত্যাকারীদের বিচার চাই, তাদের যেমন পার পেয়ে যাওয়ার সুযোগ নাই, তেমনই গত বছরের অভ্যুত্থানে যারা হত্যাকা- ঘটিয়েছে তাদেরও বিচার করতে হবে। সরকারকে বলতে চাই, বিচারটা দৃশ্যমান করেন। কার্যকর করেন। একই সঙ্গে আমরা বলেছি, সংস্কারের বিষয়ে ইতোমধ্যে আপনারা অনেক লম্বা সময় নিয়েছেন, আমরা আশা করবো, এই জুন-জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজগুলো সম্পন্ন করবে। জুলাই সনদে যেন সব রাজনৈতিক দল স্বাক্ষর করতে পারে সে বিষয়ে আপনারা কার্যকর উদ্যোগ নেবেন। যে কাজ আপনাদের হাতে আছে তা করতে কোনোভাবেই একমাসের বেশি লাগার কথা না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।