জুলাই সনদ নিয়ে ১৭ জুন রাজনৈতিক দলের সঙ্গে বসছে কমিশন
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আলোচিত জুলাই সনদ ঘোষণার জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসছে। আগামী ১৭ জুন ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এটি জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বা শেষ বৈঠক।
সূত্র মতে, জাতীয় ঐক্য কমিশনের এই বৈঠকে জুলাই ঐক্য ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। এই আলোচনায় কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত আর কোন কোন বিষয়গুলোতে একমত না বা আংশিকভাবে একমত তা চূড়ান্ত করা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, আগামী সপ্তাহে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। বৈঠকে জুলাই সনদ বা জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে। আমাদের কাজ একটা ঐকমত্যে পৌঁছানো।
কতটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে- জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৩০টির মতো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করবো।
সূত্র মতে, এই ঘোষণাপত্রকে জুলাই চার্টার নামে বা ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ নামেও অভিহিত করা হতে পারে। জাতীয় ঐক্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ইউনূস সব দলের মতামতের ভিত্তিতে ঐকমত্য হওয়া বিষয়গুলোতে দলগুলোর সম্মতি স্বাক্ষরও নিতে চায়। যাতে এগুলো মৌলিক ও অপরিবর্তনীয় সংস্কার হিসেবে রাজনৈতিক দলগুলো আর পরিবর্তন করতে না পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)