জুজুর ভয় দেখিয়ে প্রতারিত করা যাবে না -মঈন খান
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজকে সন্ত্রাসীর সেই জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা বিশ্বকে ভাওতাবাজি দিয়ে প্রতারিত করা যাবে, সেটা সম্ভব নয়। ৭ জানুয়ারি সেটা প্রমাণিত হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বানানীতে কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বাসায় তার স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজকে কারাগারে পাঠানো প্রসঙ্গে মঈন খান বলেন, আমি মনে করি, আজকে এই সরকারের কর্মকা-ের মাধ্যমে অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটছে মঙ্গলবার। দুঃখজনক, লজ্জাজনক এবং এর নিন্দা জানানোর কোনো রকম ভাষা আমাদের জানা নেই। শুধু এই কথাই বলতে পারি, সরকার আক্রোশ বা প্রতিহিংসার বসে এসব করছে।
এর মধ্য দিয়ে বিএনপির আন্দোলন দমিয়ে দেয়া সম্ভব- এমর প্রশ্নের জবাবে তিনি বলেন, একদলীয় সরকার আজকে এখানে আছে। আর এই সরকার ক্ষমতায় থাকার জন্য কোথায় নামতে পারে তার প্রমাণ মঙ্গলবার হয়েছে। তারা মেজর হাফিজ উদ্দিন আহমেদকে একটা মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। এর পেছনে পর্দার অন্তরালে সরকারের যে চাপ, বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করে সরকারি দলে যোগ দেয়ার একটা ছলনা সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে শুধু রাজনীতি নয়, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।