পণ্য মজুদ নিয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যা রয়েছে
, ২৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আশির, ১৩৯১ শামসী সন , ০৭ মার্চ, ২০২৪ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলাদেশে মজুদ বা কালোবাজারি করে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগের ঘটনা ঘটছে হর হামেশাই। পণ্য আমদানি, ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেয়াসহ নানা উদ্যোগ নেয়া হলেও এ বিষয়ে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায় না।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিশেষ এই কারণটাকে ‘অ্যাড্রেস’ করার জন্য ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিলে। এ রকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
কিন্তু পণ্য মজুদ বা কালোবাজারি নিয়ে ১৯৭৪ সালের এই বিশেষ ক্ষমতা আইনে আসলে কী রয়েছে?
এ আইনে যে গুরুতর অপরাধগুলো চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে আছে রেশনে সরবরাহকৃত দ্রব্যাদির কালোবাজারি এবং রেশনের লাইসেন্স, পারমিট ইত্যাদি কেনাবেচা করা।
'কালোবাজারে লেনদেন' বলতে বোঝায় আইনে নির্ধারিত সর্বোচ্চ মূল্যের চেয়ে বেশি মূল্যে বাণিজ্যের উদ্দেশ্যে কোনো কিছু বিক্রি করা বা কেনা।
একটা নির্দিষ্ট সময়ে নির্ধারিত পরিমাণের বেশি দ্রব্যাদি যদি কেউ মজুত করে তবে সেটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।
আইনটিতে কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, বিতরণ এবং সরবরাহে ব্যবহৃত ভবন বা অন্যান্য সম্পত্তি, খনি বা কারখানা বিনষ্ট করাকে ধ্বংসাত্মক কার্যক্রম হিসেবে বিবেচনা করা হয়েছে।
একইসাথে খাদ্য, পানীয়, ওষুধ ও প্রসাধনী দ্রব্যে ভেজাল দেয়া বা ভেজাল সামগ্রী বিক্রি করাও ধ্বংসাত্মক কার্যক্রমের আওতায় পড়বে।
এছাড়া পাটজাত দ্রব্য, পাটের গুদাম, পাট বা পাটকলের মতো সম্পদ নষ্ট করাও এই আইনের অধীনে ধ্বংসাত্মক কর্মকা- হিসেবে বিবেচিত হবে।
পণ্য মজুদ বা কালোবাজারির জন্য যে শাস্তি রয়েছে
এ আইনের অধীনে, যে ব্যক্তি কালোবাজারে মজুদ বা লেনদেনের অপরাধে দোষী সাব্যস্ত হবেন তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- বা যাবজ্জীবন কারাদ-ে দ-িত করা হবে।
অথবা ১৪ বছরের সশ্রম কারাদ-ে দ-িত করা হবে। জরিমানাও করা হবে।
তবে শর্ত হিসেবে এতে বলা হয়েছে, যদি অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করতে পারেন যে তিনি লাভ ছাড়া অন্য উদ্দেশ্যে মজুদ করেছিলেন, তবে তিনি তিন মাস পর্যন্ত কারাদ-ে দ-িত হবেন। একইসাথে জরিমানাও করা হবে তাকে।
পাশাপাশি আদালত কালোবাজারি বা মজুদ হয়েছে- এমন কিছু সরকারকে বাজেয়াপ্ত করার আদেশও দিতে পারবে।
এই আইনে চোরাচালানের অভিযোগেও শাস্তি রয়েছে।
এই অভিযোগে অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদ- বা যাবজ্জীবন কারাদ- দিতে পারে আদালত।
এছাড়া ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদ- এবং দুই বছরের কম নয়, এমন কারাদ- শাস্তি হিসেবে রয়েছে। রয়েছে জরিমানার বিধানও।
একইসাথে বাংলাদেশে নিষিদ্ধ এমন কোনো পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি নিজের দখলে রাখে, সেটিও চোরাচালানের সংজ্ঞায় শাস্তিযোগ্য অপরাধ।
এই কারণে এক বছরের কম নয় কিন্তু সাত বছর পর্যন্ত কারাদ- দিতে পারবে আদালত।
খাদ্য, পানীয়, ওষুধে ভেজাল করা বা জেনেশুনে এ ধরনের ভেজাল পণ্য বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- বা যাবজ্জীবন কারাদ-।
একইসাথে ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদ- ও জরিমানার শাস্তিও রয়েছে।
এছাড়া চুলের তেল, সাবান বা অন্যান্য প্রসাধনীতে ভেজাল মেশানো যা চুল ও ত্বক বা শরীরের যে কোনো অংশের জন্য ক্ষতিকর- এমন প্রসাধনী জেনেশুনে বিক্রি করা, বিক্রির প্রস্তাব দেয়াও শাস্তিযোগ্য অপরাধ।
এ অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদ- এবং জরিমানা হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অরুণাচলে সিলগালা করে বন্ধ করা হলো ১৫টি মসজিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আল্লাহ বাঁচিয়েছেন, ২০ সেকেন্ড দেরি হলে সবাই শেষ’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শূন্যরেখায় এখনো আটকে ‘ওরা ২৮ জন’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারাগারে মাদক সরবরাহ: ৯ বিভাগীয় মামলার পরও বহাল কারারক্ষী
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গরমে পুড়ছে দেশ, কবে মিলবে স্বস্তি?
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিশু, হাসপাতালে বাবা-মা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্বামী-সন্তান কানাডায়, বাসায় পড়ে ছিল নিঃসঙ্গ নারীর অর্ধগলিত লাশ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিতে চায় সরকার -পানিসম্পদমন্ত্রী
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে, বাড়বে মূল্যস্ফীতি -সিপিডি
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কুরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এবার লক্ষ্য গোশত রপ্তানি -প্রতিমন্ত্রী
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












