জিএম কাদের-চুন্নুদের অপসারণ চান নেতাকর্মীরা, অফিস ঘেরাও
নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবিসহ দলে স্বেচ্ছাচারিতার অফিযোগে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহসুদ, রেজাউল ইসলাম ভ্ইুয়ার অপসারণ চেয়েছেন দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।
জিএম কাদের, চুন্নুদের আসার খবর পেয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল থেকে তারা চেয়ারম্যানের বনানী অফিসে ভিড় করে। মাঠ পর্যায়ের এসব নেতাকর্মী কাদের, চুন্নুদের বিরুদ্ধে ‘অ্যাকশন অ্যাকশন, কাদের চুন্নুর বিচার চাই,’ শ্লোগান দিচ্ছেন। ঘেরাও করে রেখেছেন চেয়ারম্যানের বনানী অফিস। তারা কাদের, চুন্নু, শেরিফা, রেজাউল, অনিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল থেকে অপসারণ চান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।