সন্ত্রাসীদের কথায় বাড়ি ছাড়েননি, দিতে হলো প্রাণ
কক্সবাজার সংবাদদাতা:
অশান্ত হয়ে উঠেছে অন্যতম বৈদেশিক মুদ্রার যোগান দেওয়া কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোন। গত তিন দিন ধরে এই চিংড়িজোনে শুরু হয়েছে ঘের দখল, ডাকাতির মতো অপরাধমূলক কর্মকা-।
সর্বশেষ বুধবার ভোররাতে বিশাল একটি চিংড়িঘের দখলে নিতে গিয়ে ব্যাপক গুলি বর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় বাঁধা দিতে গেলে অসংখ্য গুলিতে বিদ্ধ হয়ে ঘের সংলগ্ন বাড়ির সামনেই প্রাণ হারান রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির এক সদস্য।
এদিকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় চকরিয়া থানার একদল পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হোসেন (৫৬)। তিনি রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬৬৮ নম্বর সদস্য।
তার পৈত্রিক বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ায়।
রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির পরিচালক শহীদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, সমিতির মালিকানাধীন চিংড়িজোনের সাহারবিলের রামপুর মৌজায় ৫১১২ একরের বিশাল চিংড়িঘের রয়েছে। এই ঘেরের বিশাল এলাকায় সমিতির নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণে থাকা চিংড়িঘের দখল করে নিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চিংড়ি জোনের একাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর প্রায় অর্ধ শতাধিক সদস্য মহড়া দিতে থাকে।
এ সময় তারা সমিতির সদস্যদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশও দেয়। সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে কয়েকশ রাউন্ড গুলি ছুঁড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। কিন্তু তাদের কথা মতো বাড়িঘর ছেড়ে চলে না যাওয়ায় বুধবার ভোররাতে সমিতির সদস্য মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
নিহত মোহাম্মদ হোসেনের স্ত্রী রশিদা বেগম জানান, সমিতির অধিভূক্ত সদস্য হিসেবে তার স্বামী মোহাম্মদ হোসেন সপরিবারে চিংড়িঘেরের পাশেই বসতি নির্মাণ করে বসবাস করে আসছিলেন দীর্ঘ সাতবছর ধরে। একইভাবে শত শত সদস্য সপরিবারে এখানে বসবাস করেন।
এতদিন ধরে তারা এখানে নিরাপদে বসবাস করলেও মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শতাধিক অর্ধশত সশস্ত্র সন্ত্রাসীর আনাগোনা এবং তাদের ছোড়া বৃষ্টির মতো গুলির মুহুর্মূহ শব্দে পুরো এলাকা প্রকম্পিত হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।
স্বামীহারা রশিদা বেগম বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য এখানে বসবাসকারী সদস্যদের নির্দেশ দিলেও কেও যাননি। এই অবস্থায় বুধবার ভোররাতে চিংড়িঘের দখলে নেওয়ার চেষ্টা করলে বাঁধা দিতে যান স্বামী মোহাম্মদ হোসেন। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা আমার স্বামীকে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।