জাবি উপাচার্যসহ শীর্ষ পদে নিয়োগ: ৪ শিক্ষকের নাম পাঠালেন শিক্ষা উপদেষ্টার ভাগ্নি
জাবি সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যসহ শীর্ষ চার প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে চারজন শিক্ষকের জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন তার ভাগ্নি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা।
গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় থেকে ওই শিক্ষকদের জীবনবৃত্তান্ত শিক্ষা উপদেষ্টাকে পাঠান বলে নিজেই নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের ওই অধ্যাপক।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা সম্পর্কে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ভাগ্নি। ইসমত আরা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা সম্পর্কে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ভাগ্নি। ইসমত আরা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন। এছাড়া তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাম পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ইসমত আরা বলেন, শিক্ষা উপদেষ্টা সম্পর্কে আমার খালু হন। আমি তার কাছে চারজন শিক্ষকের জীবনবৃত্তান্ত পাঠিয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের সবাই জানে আমি অনৈতিকভাবে কাউকে নিয়োগের জন্য চাপ দিব না অথবা সুপারিশ করব না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।