জাপানে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭০ ভবন পুড়ে ছাই
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ জাপানের উপকূলীয় একটি শহরের আবাসিক এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জানিয়েছে, ১৭০টিরও বেশি ভবনে আগুন লেগেছে। রাতভর সেখানে আগুন জ্বলেছে এবং এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর রয়টার্সের।
অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্নিকা-ের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া ১৭৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে যে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কু-লী উপরের দিকে উঠছে।
জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলে, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে আগুন লাগায় কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তা সম্পর্কে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। ওইতার কিছু অংশে ৩০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।