জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘শানশান’, সতর্কতা জারি
জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন শানশান। ফলে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতিতে টয়োটামোটর তাদের অভ্যন্তরীণ কারখানার কার্যক্রম বন্ধ রেখেছে।
টাইফুনটি শক্তিশালী অবস্থায় থাকার কারণে এয়ারলাইনস ও রেইল অপারেটরা কিছু সেবা আগামী কয়েক দিনের জন্য বাতিল করেছে।
জাপান আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝড়ো বাতাস, উচ্চ ঢেউ ও জোয়ারের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।
ঝড়টির তা-ব ধেয়ে আসার আগেই কর্তৃপক্ষ ৮ লাখের বেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।