বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য সমুদ্রসৈকতই শেষ ভরসা
ফিলিস্তিনের গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে। নতুন নতুন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু এতে বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয়ের জন্য নির্ভরযোগ্য জায়গাও খুঁজে পাচ্ছে না। অনেকেই বাধ্য হয়ে সমুদ্রসৈকতে আশ্রয় নিয়েছেন।
কায়রোয় চলমান যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা উপত্যকার ফিলাডেলফি ও নেতজারিম করিডরের নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য এখনও রয়ে গেছে। এটা আলোচনার ক্ষেত্রে একটি প্রধান বাধা হিসেবে দেখা দিয়ে ছে।
গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী সম্প্রতি বেশিরভাগ লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যা প্রায় ১০ মাস ধরে চলমান যুদ্ধে সর্বাধিক বাস্তুচ্যুতির ঘটনা ঘটিয়েছে। নিরাপদ অঞ্চলের সংখ্যা কমে যাওয়ায় ফিলিস্তিনিরা অত্যন্ত মানবিক সংকটে ভুগছেন। জাতিসংঘ এবং ত্রাণ সংস্থার কর্মকর্তারাও এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইসরায়েলি হামলার কারণে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহতে সবচেয়ে বেশি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে তারা সমুদ্রসৈকতের কাছে স্থাপিত তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, কারণ অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।