রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

জাতীয় সরকার গঠনে কেন রাজি হয়নি বিএনপি?

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, সকাল ৭:০২

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সরকার গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরসূরি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাল্টাপাল্টি বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে বলেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমে এ প্রস্তাব পেয়েছিলেন।
এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেছে, ৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে জাতীয় সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করার পর তারা ভার্চ্যুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাবও দেওয়া হয়েছিল।
তবে তারেক রহমান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নাগরিক সমাজের সদস্যদের দিয়ে অন্তর্র্বতী সরকার গঠনের পরামর্শ দেন বলে জানায় নাহিদ। সে আরও দাবি করে, ৭ আগস্ট ভোরে বিএনপি মহাসচিবের বাসায় গিয়ে তারা উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করেন এবং উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগমুহূর্তেও তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সদস্যদের নিয়ে পর্যালোচনা হয়।
তবে এসব বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে সোজাসাপ্টা অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি। নাহিদ ইসলাম যে দাবি করেছেন, সেটা ঠিক নয়। এভাবে বললেই তো হবে না।
বিএনপির একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা নির্বাচনের মাধ্যমেই দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াকে অগ্রাধিকার দিয়েছিল। তাদের মতে, জাতীয় সরকার নয়, বরং একটি নিরপেক্ষ ও দ্রুত নির্বাচনই সবচেয়ে জরুরি ছিল। তারা মনে করে, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণকে নির্বাচনেই তাদের প্রতিনিধিত্ব বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। আর নির্বাচনের পরেই আন্দোলনসঙ্গীদের নিয়ে জাতীয় সরকার গঠন সম্ভব।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এই গণতন্ত্রের জন্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১৬-১৭ বছর আমরা লড়াই করেছি। নির্বাচনের পর সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। তিনি জানান, বিএনপির প্রস্তাবিত ৩১ দফা সংস্কারের রূপরেখা অনুযায়ী তারা যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে ঐকমত্যে জাতীয় সরকার গঠন করতে চায়।
বিএনপির মতে, ফ্যাসিবাদ পতনের পরবর্তী সময়টি ছিল নির্বাচনের প্রস্তুতির সময়, কোনো দীর্ঘমেয়াদি সরকার গঠনের নয়। অন্তর্র্বতীকালীন সরকারের কাজ ছিল প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজন করা। দলটির মতে, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে দেশের প্রশাসন, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। নির্বাচনের আগে এ অবস্থা আংশিক সংস্কার প্রয়োজন হলেও সেটি দীর্ঘমেয়াদি জাতীয় সরকারের প্রয়োজনীয়তা তৈরি করে না। বরং দ্রুত নির্বাচন না হলে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
জাতীয় সরকার প্রশ্নে অতীত অভিজ্ঞতাও বিএনপিকে কিছুটা সতর্ক করে তুলেছে। ১৯৭১ সালের পর সে সময়ের ছাত্রনেতা সিরাজুল আলম খান জাতীয় সরকারের প্রস্তাব দিলেও শেখ মুজিবুর রহমান তা গ্রহণ করেননি। ফলে এককভাবে ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একইভাবে ২০০৭ সালের জরুরি অবস্থার পর বিশিষ্টজনেরা জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেবারও তা উপেক্ষিত হয়েছিল। ফলে ওয়ান-ইলেভেনের পর এক অগোছালো নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৬ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে