গোলটেবিল বৈঠকে বক্তারা:
প্রত্যাশার ভারে ন্যুব্জ সরকার, প্রাপ্তি সামান্যই
, ০৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো গুরুদায়িত্ব নেয়া অন্তবর্তী সরকার গত এক বছরে কতটা সফল হয়েছে; প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কতটা মেলাতে পেরেছে, সেটির মূল্যায়নে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, অর্থনীতিবিদ, কূটনীতিকসহ নানা শ্রেণিপেশার মানুষ।
তাদের বেশিরভাগেরই মত, বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা সরকারের কাছে অন্য যেকোনো সরকারের চেয়ে প্রত্যাশা বেশি থাকে। ইউনূসের সরকারের কাছেও তেমন প্রত্যাশা ছিল সবার। তবে সে প্রত্যাশা পূরণে বেশিদূর এগোতে পারেনি অন্তর্র্বতী সরকার।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু যেমনটি বলেছেন, ‘অর্থনৈতিক দিক থেকে এই সরকারের কোনো প্রাপ্তি নেই। বরং অর্থনীতি খারাপের দিকে গেছে। ’ এছাড়া দেশে আইনের শাসন, সামাজিক শৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশার কথা শোনান তিনি।
দেশের বর্তমান অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, দেশে নির্বাচিত সরকার লাগবে। আমরা যে নির্বাচন চাচ্ছি, সেটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যে অধিকারের জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, এক বছরে সরকার একটা সংস্কারও কি বাস্তবায়ন করতে পেরেছে? পারেনি। এমনকি সরকার তার বাকি সময়েও খুব বেশি কিছু করতে পারবে বলে মনে করছেন না তিনি।
এদিকে অন্তর্র্বতী সরকারের আমলেও বাকস্বাধীনতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার ভাষায়, আমরা এখনো অনেক কিছু বলতে চেয়ে বলতে পারছি না।
একই ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। ফ্যাসিবাদী আমলের মতো এখনো সরকারের সমালোচনা করলে মিডিয়া ট্রায়াল হয়, চাকরি হারানোর ঝুঁকি থাকে বলে মন্তব্য করেন তিনি। এই বিএনপি নেত্রী প্রশ্ন রেখে বলেন, স্বৈরাচার নিপাত গেলেও এখনো কেন মতপ্রকাশের স্বাধীনতা ভূলুণ্ঠিত?
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, গেল এক বছরে দেশে কোনো বিনিয়োগ হয়নি। কারণ বিনিয়োগকারীরা দেশের ব্যবসার পরিবেশ সন্তোষজনক মনে করছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












