জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুব উদ্দিনকে অব্যাহতি
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির পদ থেকে এ এম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হিসেবে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের কথা বলা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই অব্যাহতির কথা জানানো হয়েছে। চিঠিতে গত শনিবার (২০ এপ্রিল) থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের কথা উল্লেখ আছে। গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন সভাপতি পদে নির্বাচিত হন। এ নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল, মারধর, মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে গত ২৪ মার্চ খোকনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ নেতা, উপদেষ্টাম-লী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সিদ্ধান্ত হয়, খোকনসহ ফোরামের বিজয়ী বাকি তিন সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকবেন। এই আহ্বান জানিয়ে গত ২৭ মার্চ তাদের চিঠি দেওয়া হয়।
সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে সদস্যপদে বিজয়ী ঘোষিত তিনজন দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকেন। কিন্তু সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে খোকন ৪ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এ ছাড়া তিনি একই দিন এক মতবিনিময় সভায় কিছু লোককে দিয়ে দল ও দলের দায়িত্বশীল নেতাদের বিষোদ্গার করিয়েছেন। তিনি তার বক্তব্যে আইনজীবী ফোরামের শীর্ষ নেতাদের সম্পর্কে অবমাননাকর ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। সংগঠনের সিদ্ধান্ত মানবেন না বলে ঘোষণা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)