বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন ব্যারিস্টার সুমন
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে বলে মনে করেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন।
বেনজীর আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল ১ মাস ধরে আলোচনায়। একাধিক গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন। পরে তিনি সাংবাদিকদের বলেন, দুদকে ধাক্কা না দিলে কোনো কাজ হয় না। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে।
‘বড় জিনিস দেখলে দুদক চুপসে যেতে চায়, ধাক্কা দিলেও স্টার্ট হয় না। বেনজীরের বিরুদ্ধে তদন্ত না হলে পুলিশের সৎ কর্মকর্তারাও হতাশ হবেন’, যোগ করেন ব্যারিস্টার সুমন।
তিনি আরও বলেন, নতুন এমপি হওয়ার কারণে আমাকে ন্যাম ভবনে রুমও কম দেয়া হয়েছে। জীবন-যৌবন ঝুঁকিতে ফেলে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি মানুষের সামনে এনেছি। কতটুকু করতে পারবো জানি না, তবে বলতে পারবো আমি চেষ্টা করছি।
দুদক বলছে, ব্যারিস্টার সুমনের আবেদন ও সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার (২০ এপ্রিল) নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজীর আহমেদ। দুর্নীতি অভিযোগ অসত্য, কাল্পনিক বলেও মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দু’পক্ষের সংঘর্ষে ‘ইসলামিক’ ফ্রন্টের সভাপতিসহ নিহত ২
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলার মোচা দেখিয়ে থামানো হয় ট্রেন, কয়েকশ’ যাত্রীর প্রাণ রক্ষা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলেই পালালো ইসরাইলী সন্ত্রাসী হারজগ!
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশে শিশুর কান্না
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভিজিএফের চাল ওজনে কম!
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি’
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত অর্থ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে’
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০০ বছরের পুরনো মসলিন পুনরুদ্ধারে কাজ করছে সরকার’
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব ক্লিনিক পরিদর্শন অব্যাহত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাক্সক্ষা অগ্রাধিকার দেয়া হবে’
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘দেশ গঠনে কর্মকর্তা-কর্মচারীদের অবদান মূল্যায়ন করবে সরকার’
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)